টিউন করেছেন : সুপারম্যান৭৮৬ | প্রকাশিত হয়েছে : 8 November, 2013 on 12:02 pm | 3 বার দেখা হয়েছে |
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক আশা নিয়ে অনেক কস্টে টাকা যোগার করে স্যামসাং গ্যালাক্সি নোট কিনেছিলাম। কিন্তু ইন্টারনেট কয়েকঘন্টা ব্যবহার করলেই চার্জ শেষ হয়ে যায়। আবার আমি যদি ইন্টারনেট ব্যবহার নাও করি তবুও ডাটা কানেশন অন করা থাকলেও দ্রুত চার্জ চলে যায়। আবার যদি ডাটা কানেশন অফ করে রাখি তবে অনেকক্ষন চার্জ থাকে। এমনকি সারাদিনে ৫০% এর বেশী চার্জ থাকে।
আপনাদের সবার কাছে সাজেশন চাই, আমি এখন কি করব। কোন ফোন কিনব? কোন ফোনে বেশীক্ষন ইন্টারনেট ব্যবহার করতে পারব? অথবা ডাটা কানেকশন অন থাকলেও অন্ততপক্ষে পুরো ১ দিন চার্জ থাকবে ।
আইফোন ৫এস ও নিতে চেয়েছিলাম। কিন্তু আমার ধারনা নাই কতক্ষন ইন্টারনেট ব্যবহার করা যায়। গ্যলাক্সি এস৪ তে কতক্ষন ইন্টারনেট ব্যবহার করা যায় তাও জানিনা। এ ব্যাপারে আপনাদের সাহায্য চাই। জানতে চাই কোন স্মার্টফোনে বেশী সময় ইন্টারনেট ব্যবহার করা যায়। আইফোন , স্যামসাং বা যে ব্র্যান্ডই হোক না কেনো ।
সবাই ভাল থাকবেন।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/help-ask/tune-id/254481
0 comments:
Post a Comment